রেল স্টেশনে নোংরা করলেই জরিমানা, সিসিটিভির নজরদারিতে কড়া অভিযান শুরু পূর্ব রেলের

রেল স্টেশনে নোংরা করলেই জরিমানা, সিসিটিভির নজরদারিতে কড়া অভিযান শুরু পূর্ব রেলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া -;রেল স্টেশন এবং ট্রেনে পরিচ্ছন্নতা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। ‘ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ’ নামে নতুন নজরদারি কর্মসূচি চালু করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য, স্টেশন ও ট্রেনে নোংরা করা, থুতু ফেলা কিংবা নিষিদ্ধ স্থানে প্রস্রাবের মতো নিয়মভঙ্গের ঘটনা সিসিটিভির মাধ্যমে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ইতিমধ্যেই এই বিশেষ অভিযান শুরু হয়েছে। স্টেশন চত্বর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরার সাহায্যে নিয়ম ভঙ্গকারীদের চিহ্নিত করা হচ্ছে। এরপর রেলওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তাঁদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে।

অভিযানের প্রথম দিনেই একাধিক নিয়মভঙ্গের ঘটনা ধরা পড়েছে। হাওড়া ডিভিশনে নোংরা ফেলার অভিযোগে ৫০ জনকে শনাক্ত করা হয়েছে। এই বাবদ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পূর্ব রেল।

এছাড়াও নিষিদ্ধ স্থানে প্রস্রাব করার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে মোট ৩,৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সিসিটিভির নজরদারিতে থুতু ফেলার দুটি ঘটনাও ধরা পড়েছে, যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ব রেলের জনসংযোগ দফতরের বক্তব্য, যাত্রীদের আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং বিশ্বমানের ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ অভিযান শুরু হয়েছে। ভবিষ্যতেও এই নজরদারি এবং জরিমানার অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top