অবৈধভাবে গবাদিপশু পাচার..৭ জন গ্রেপ্তার বি এস এফ এর হাতে

অবৈধভাবে গবাদিপশু পাচার..৭ জন গ্রেপ্তার বি এস এফ এর হাতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৩ ই মার্চ; ফের অবৈধভাবে গবাদিপশু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে দুইটি লাইভস্টক পার্মিটের গাড়ি সহ সাতজনকে গ্রেফতার করলো রাধাবাড়ি বিএসএফের জওয়ানরা। তবে এদিন রাতেই গাড়ি সহ ধৃতদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ফুলবাড়ি টোল গেটের কাছ থেকে এই দুইটি গাড়ি আটক করা হয়। দুইটি গাড়ি থেকে ৫২ টি গরু উদ্ধার হয়। লাইভস্টকের নিয়ম লঙ্ঘন করে গাড়িতে গবাদিপশু বহন করে নিয়ে যাওয়ার অপরাধে দুইটি গাড়ি সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top