অশোকনগরের ONGC প্রকল্পে নতুন মেশিন, আরও ৫টি কূপ খননের পরিকল্পনা! প্লান্ট পরিদর্শনে শমীক ভট্টাচার্য, PML নিয়ে তুললেন প্রশ্ন

অশোকনগরের ONGC প্রকল্পে নতুন মেশিন, আরও ৫টি কূপ খননের পরিকল্পনা! প্লান্ট পরিদর্শনে শমীক ভট্টাচার্য, PML নিয়ে তুললেন প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



অশোকনগর: ওএনজিসির অশোকনগর অয়েলফিল্ড প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রবিবার প্লান্ট পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। প্রকল্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিনি একটি নতুন মেশিনের উদ্বোধন করেন। এই মেশিনের সাহায্যে উত্তোলিত গ্যাস ও অপরিশোধিত তেল পৃথক করার কাজ হবে বলে জানা গিয়েছে।

ওএনজিসি সূত্রে খবর, অশোকনগর প্রকল্পে আরও পাঁচটি নতুন কূপ খননের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই একটি কূপের কাজ সম্পূর্ণ হয়েছে এবং আরও একটি কূপে খননকাজ চলছে। কূপ থেকে উত্তোলিত তেল ও গ্যাস পৃথক করার পর অপরিশোধিত পেট্রোলিয়াম হলদিয়া শোধনাগারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনের পর শমীক ভট্টাচার্য দাবি করেন, অশোকনগরে তেলের সন্ধান পাওয়ার পিছনে রয়েছে দীর্ঘ ৬৫ বছরের প্রচেষ্টা। জিওফিজিসিস্ট, ইঞ্জিনিয়ার এবং অয়েলফিল্ড কর্মীদের দীর্ঘদিনের পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে বলে জানান তিনি। তাঁর দাবি, অশোকনগর থেকে পাওয়া অপরিশোধিত তেলে সালফারের পরিমাণ অত্যন্ত কম এবং তেলের গুণমানও উন্নত।

পেট্রোলিয়াম মাইনিং লিজ বা PML নিয়েও এদিন বক্তব্য রাখেন শমীক। তাঁর দাবি, পূর্ববর্তী রাজ্য সরকারের কাছে এই প্রকল্পের বিষয়ে প্রায় ১৯টি চিঠি পাঠানো হলেও দীর্ঘদিন ইতিবাচক সাড়া মেলেনি। বাজেটে PML দেওয়ার কথা উল্লেখ করা হলেও প্রয়োজনীয় উদ্যোগ যথেষ্ট ছিল না বলেও অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, সরকারি নথি অনুযায়ী ONGC ২০২৪ সালের নভেম্বরে PML-এর আবেদন করেছিল এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার অস্থায়ী PML অনুমোদন করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top