ফের বিস্ফোরক উদ্ধার হলো বাঁকুড়ায়।

ফের বিস্ফোরক উদ্ধার হলো বাঁকুড়ায়।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া , ১৬ই মার্চ; ফের বিস্ফোরক উদ্ধার হলো বাঁকুড়ায়। শালতোড়ার পর এবার ইন্দপুরে। এই ঘটনায় এবার সরাসরি নাম জড়ালো শাসক দলের। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঐ থানা এলাকার বগা গ্রামে অভিযান চালায় পুলিশ।

ওই গ্রামেরই বাসিন্দা, তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সীতারাম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৮০০ ডিটনেটর, ২০০ পাওয়ার জেল, ১ ক্যুইন্ট্যাল অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। বেআইনীভাবে মজুত রাখা বিস্ফোরক মজুতের ঘটনায় তৃণমূল কর্মী সীতারাম মণ্ডলকে পুলিশ শুক্রবার রাতেই গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে শনিবার তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top