
নিজস্ব সংবাদদাতা,সালার , ১৬ই মার্চ; মুর্শিদাবাদের সালারে শনিবার সকালে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল করল সালার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, সালারের বহরান এলাকায় থেকে আগ্নেয়াস্ত্র দুটো পাইপগান ও তিনটে কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত নাম মুকুল শেখ, বাড়ি বহরান এলাকায় বাড়ি। ধৃতকে শনিবার কান্দি মহকুমা আদালতে তোলা পাঁচ দিনের পুলিশ হেফাজতের নেওয়ার জন্য আবেদন জানানো হয় বলে পুলিশ জানিয়েছে ।



















