হাতে লাঠি, তাড়াহুড়ো করেও ট্রেন ধরতে পারলেন না বৃদ্ধা, মানবিকতায় ট্রেন থামালেন চালক

হাতে লাঠি, তাড়াহুড়ো করেও ট্রেন ধরতে পারলেন না বৃদ্ধা, মানবিকতায় ট্রেন থামালেন চালক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – প্ল্যাটফর্মে লোকাল ট্রেন এসে দাঁড়িয়েছিল। কিন্তু বয়সের ভারে ও শারীরিক অসুস্থতার কারণে সময়মতো প্ল্যাটফর্মে পৌঁছতে পারেননি এক বৃদ্ধা। হাতে লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ট্রেনের দিকে এগোচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় প্ল্যাটফর্ম ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ট্রেন। তবে বৃদ্ধার দিকে নজর পড়তেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে ‘লাইফ_ইজ়_ট্রেনস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা যায়, লাঠিতে ভর দিয়ে দ্রুত হাঁটার চেষ্টা করছেন বৃদ্ধা। কিন্তু খুঁড়িয়ে হাঁটার কারণে তাঁর পক্ষে দ্রুত প্ল্যাটফর্মে পৌঁছনো সম্ভব হচ্ছিল না। এর মধ্যেই ট্রেন ছেড়ে দেয়। পরিস্থিতি বুঝে চালক ট্রেন থামিয়ে দেন, যাতে বৃদ্ধা নিরাপদে ট্রেনে উঠতে পারেন।
বৃদ্ধা ট্রেনে ওঠার পরই ফের যাত্রা শুরু করে লোকাল ট্রেনটি। জানা গিয়েছে, এই হৃদয়ছোঁয়া ঘটনাটি মুম্বইয়ের একটি লোকাল রেলস্টেশনে ঘটেছে। ভিডিয়োটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়।
অনেক নেটাগরিকই মন্তব্য করে চালকের মানবিক আচরণের প্রশংসা করেছেন। এক জন লেখেন, এমন পরিস্থিতিতে দু’এক সেকেন্ড দেরি করে ট্রেন ছাড়লে কোনও বড় ক্ষতি হয় না, কিন্তু বৃদ্ধার জন্য পরবর্তী ট্রেনের অপেক্ষা অনেকটাই কষ্টকর হয়ে উঠত। চালকের এই সহৃদয় আচরণ আবারও প্রমাণ করল, ব্যস্ততার মাঝেও মানবিকতা আজও বেঁচে আছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top