দিল্লিতে গ্রেপ্তার খলিস্তানি নেতা পান্নুনের স্লিপার সেলের দুই জঙ্গি

দিল্লিতে গ্রেপ্তার খলিস্তানি নেতা পান্নুনের স্লিপার সেলের দুই জঙ্গি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি – দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে ‘ভারতশত্রু’ খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের গ্যাংয়ের দুই জঙ্গিকে। এরা পান্নুনের স্লিপার সেলের সদস্য। সাধারণতন্ত্র দিবসের আগে রাজধানীর দু’টি জায়গায় খলিস্তানপন্থী স্লোগান লেখার ঘটনা তদন্তে নেমে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার ছক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার দুই খলিস্তানি জঙ্গির নাম বলজিন্দর এবং রোহিত। কানাডা নিবাসী পান্নুনের ঘনিষ্ট এক জঙ্গির নির্দেশে তারা দিল্লির দুটি জায়গায় ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান লিখেছিল। এই কাজে তাদের ২ লক্ষ টাকা প্রদান করা হয়। গোটা ষড়যন্ত্রের পিছনে রয়েছে রাজধানীর তিলক নগরের বাসিন্দা পান্নুনের ঘনিষ্ট এক জঙ্গি, যিনি সাধারণতন্ত্র দিবসের কয়েকদিন আগে দেশে ছেড়ে কানাডা চলে যান।
তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই জঙ্গির একজন অ্যাম্বুল্যান্স চালাতেন। সপ্তাহ খানেক আগে রাজধানীতে অশান্তি সৃষ্টির অভিযোগে খলিস্তানি নেতা পান্নুনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। এবার পুলিশ তাদের স্লিপার সেলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এবং তারা আর কোনো ভারতবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top