নিজস্ব সংবাদদাতা ,সুতি ,২৫ শে মার্চ :ফের লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন। মুর্শিদাবাদ জেলার সুতি থানার সাদিকপুর ঘোষপাড়া এলাকা থেকে রবিবার রাতে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল সুতি থানার পুলিশ । সোমবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ কুমার সাংবাদিক বৈঠকে জানান, মোট নটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। চারটি ওয়ান সার্টার, দুটি ৭.৬৫ এম এম পিস্তল, দুটি মাশ্কেট, একটি রিভলভার, ছয় রাউন্ড ৮ এম এম গুলি, ছয় রাউন্ড পয়েন্ট ৩০৩ কার্তুজ ও দশ রাউন্ড ৭.৬৫এম এম কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার জেরে সুতি থানার সাদিকপুর ঘোষপাড়া বাসিন্দা বিরচাঁদ দাস, জিষ্ণু দাস, নিবির দাস কে গ্রেফতার করা হয়েছে।
ফের লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন
ফের লোকসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















