যুদ্ধের আবহে ধস, কিন্তু মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে উঠে সবুজের ঢেউ

যুদ্ধের আবহে ধস, কিন্তু মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে উঠে সবুজের ঢেউ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সোমবার রক্তাক্ত হয়েছিল ভারতীয় শেয়ার বাজার। সেনসেক্স ২,৩০৮ পয়েন্ট বা ৩ শতাংশ কমে গিয়েছিল, নিফটি৫০ও ৭১১ পয়েন্ট নিচে নেমে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। এই ধসের ফলে প্রায় ১৩.৫ লক্ষ কোটি টাকার ক্ষতি বিনিয়োগকারীদের হয়। তেলের দামের উর্দ্ধমুখী প্রবণতাও বাজারে চাপ সৃষ্টি করেছিল। সোমবার অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলারে পৌঁছায়।
তবে মঙ্গলবার পরিস্থিতি কিছুটা উল্টে দাঁড়ায়। মার্কেট খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স ৪২০ পয়েন্ট বেড়ে ৭৭,৯৮৬ পয়েন্টে উঠে। নিফটি৫০ও ১০৮ পয়েন্ট বেড়ে ২৪,১৩৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সকাল থেকেই সবুজ গ্রাফে দেখানো হয়েছে অধিকাংশ সেক্টরাল ইনডেক্সের পারফরম্যান্স। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলিও ইতিবাচক বৃদ্ধি পেতে শুরু করেছে। আইটি ও অয়েল অ্যান্ড গ্যাস ছাড়া সমস্ত সেক্টরাল ইনডেক্স ইতিবাচক। সোমবার ধস নেমেছিল ফার্মা, অটো ও পিএসইউ ব্যাঙ্কের ইনডেক্সে, সেগুলোও মঙ্গলবার কিছুটা হলেও ওঠা দেখা গেছে।
মার্কেট বিশ্লেষকরা বলছেন, সোমবার অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলার থেকে পরে প্রায় ৮৫ ডলারে নেমে আসার কারণে মঙ্গলবারের শেয়ার বাজারে ধস কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বাজার বন্ধ হওয়া পর্যন্ত অবস্থান কেমন থাকে, তা নজর রাখার বিষয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top