মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, মার্কিন সামরিক শক্তি মোতায়েন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, মার্কিন সামরিক শক্তি মোতায়েন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ -;মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় ধাক্কা লেগেছে, এবং সেই চাপ সরাসরি আমেরিকার উপর পড়েছে। এমন পরিস্থিতিতে পাল্টা শক্তি প্রদর্শনে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে আরও জোরালো সামরিক পদক্ষেপ নিতে ‘জলদানব’ যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সংঘাতকে আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে।
USS Tripoli (LHA-7), মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী উভচর রণতরী, দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। স্যাটেলাইট চিত্রে তার গতিবিধি ধরা পড়েছে। অনুমান, ২২–২৩ মার্চের মধ্যে এটি সংঘাতপূর্ণ অঞ্চলে পৌঁছে যাবে। এই বিশাল যুদ্ধজাহাজে প্রায় ২০০০ নৌসেনা মোতায়েন রয়েছে এবং প্রয়োজনে ২৫০০ সেনা বহনের ক্ষমতা রাখে। ৮৪৪ ফুট দীর্ঘ এই রণতরীতে রয়েছে আধুনিক F-35B Lightning II স্টিলথ যুদ্ধবিমান, এমভি-২২ অস্প্রে এবং একাধিক অ্যাটাক হেলিকপ্টার। মূলত আকাশপথে হামলা ও দ্রুত সেনা নামানোর জন্যই তৈরি এই যুদ্ধজাহাজ।
মার্কিন সামরিক শক্তি আরও বাড়ানো হয়েছে USS Abraham Lincoln (CVN-72)-সহ একাধিক রণতরী মোতায়েনের মাধ্যমে। একাধিক রণতরী মিলিয়ে প্রায় ৪,০০০ নৌসেনা, অসংখ্য যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে বড়সড় সামরিক শক্তি গড়ে তুলছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বৃহৎ আক্রমণের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।
এই সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে পড়ছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২৫% তেল সরবরাহ হয়। সেই পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বারেল পিছু ১০০ ডলারের ওপরে চলে গেছে। ইরানের পাল্টা হামলায় একাধিক মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক সপ্তাহে মার্কিন যুদ্ধবিমান ও ট্যাঙ্কারের ক্ষয়ক্ষতির খবরও এসেছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস অবকাঠামোতেও বড় আঘাত হেনেছে ইরান।
এই পরিস্থিতিতে কূটনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধংদেহি অবস্থান বজায় রাখলেও, বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সব মিলিয়ে, হরমুজকে ঘিরে এই সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, গোটা বিশ্বের জন্য এক বড় সঙ্কটের আকার নিচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top