কেকেআরে নতুন দায়িত্বে রিঙ্কু সিং, ২০২৬ আইপিএলে সহ-অধিনায়ক ঘোষণা

কেকেআরে নতুন দায়িত্বে রিঙ্কু সিং, ২০২৬ আইপিএলে সহ-অধিনায়ক ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং। ২০২৬ আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স ঘোষণা করেছে, দলের সহ-অধিনায়ক হচ্ছেন তিনি। এই সিদ্ধান্তে স্বভাবতই উচ্ছ্বসিত নাইট সমর্থকরা। পাশাপাশি উত্তর প্রদেশ সরকার তাঁকে রিজিওনাল স্পোর্টস অফিসার (RSO) পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে, যা তাঁর ক্রিকেটজীবনের সাফল্যেরই স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না রিঙ্কু সিং-এর জন্য। টি-২০ বিশ্বকাপ চলাকালীন ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি হতে হয় তাঁকে। তাঁর বাবা দীর্ঘদিন স্টেজ ফোর ক্যান্সারে ভুগছিলেন এবং গ্রেটার নয়ডায় চিকিৎসাধীন ছিলেন। পরিবার ও দেশের দায়িত্ব সামলাতে গিয়ে বারবার যাতায়াত করতে হয়েছে তাঁকে। সেই মানসিক চাপের মধ্যেও মাঠে নিজের পারফরম্যান্সে কোনও ঘাটতি রাখেননি এই তারকা ক্রিকেটার।
রিঙ্কু সিং-এর ক্যারিয়ারের মোড় ঘুরেছিল কলকাতা নাইট রাইডার্স-এর জার্সিতেই। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফিনিশার। তাই অনেকদিন ধরেই তাঁকে বড় দায়িত্ব দেওয়ার দাবি তুলছিলেন সমর্থকরা, যা অবশেষে বাস্তবায়িত হল।
এবার সেই দাবিতেই সিলমোহর দিল কেকেআর ম্যানেজমেন্ট। ২০২৬ আইপিএলে অধিনায়ক হিসেবে থাকছেন অজিঙ্কা রাহানে, আর তাঁর ডেপুটি হিসেবে মাঠে দেখা যাবে রিঙ্কু সিং-কে। নতুন দায়িত্বে তাঁর পারফরম্যান্সের দিকেই এখন তাকিয়ে গোটা ক্রিকেট মহল।
সব মিলিয়ে ব্যক্তিগত সংগ্রাম পেরিয়ে বড় মঞ্চে নিজের জায়গা আরও শক্ত করলেন রিঙ্কু সিং। নাইটদের সহ-অধিনায়ক হিসেবে তাঁর নতুন অধ্যায় ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top