ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফের উত্তেজনা, ব্যালট বক্স ঘিরে নতুন অভিযোগ

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফের উত্তেজনা, ব্যালট বক্স ঘিরে নতুন অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ফের উত্তেজনা ছড়াল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম ঘিরে। আজ ভোর চারটে নাগাদ সেখানে ব্যালট বোঝাই আটটি বক্স আনা হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, সেই বক্সগুলি প্রথমে এমন একটি ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে কোনও সিসিটিভি নজরদারি ছিল না।
এরপরই ব্যালট বক্সগুলি অন্য একটি ঘরে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ জানানো হয়েছে এবং সিসিটিভি মনিটরিং স্ক্রিনের একটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দলের দাবি, বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে তাদের আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি।
এর আগে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতারাতি গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা আরও কড়া করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং প্রবেশপথে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে কোনও অপ্রয়োজনীয় ব্যক্তি প্রবেশ করতে না পারে।
এই ঘটনার পর থেকেই স্ট্রং রুম ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ঘটনাও পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। তৃণমূল কংগ্রেসের তরফে স্ট্রং রুমগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন তোলা হচ্ছে।
শুক্রবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ নিজে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে যান। তিনি সেখানে সিসিটিভি ফুটেজ ও নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে স্ট্রং রুমের নিরাপত্তা ও ব্যালট বক্স সংরক্ষণ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top