ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালেন কংগ্রেস প্রার্থী ইমতিয়াজ আলী শাহ

ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালেন কংগ্রেস প্রার্থী ইমতিয়াজ আলী শাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া,১লা এপ্রিল :ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইমতিয়াজ আলী শাহ।রবিবার সন্ধ্যায় নাকাশিপাড়া এলাকায় প্রচারে গিয়ে একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পার্লামেন্ট নাচের জায়গা নয়,কিন্তু সেখানে কে “ভোলে বাবা পার করেগা”,কে সিনেমা করছে তাকে পার্লামেন্টে পাঠিয়ে দিলাম।পাশাপাশি মিমি চক্রবর্তী ও নুরসাত জাহান কে নিয়েও মন্তব্য করেন তিনি।পাশাপাশি কেন্দ্রের দেওয়া টাকায় কন্যাশ্রী,যুবশ্রী নিয়েও মুখমন্ত্রী মানুষের সাথে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী মোহমহন সিং এর সরকার যে প্রকল্প শুরু করে ছিলেন সেই গুলোরই নাম বদলে বাইরে থেকে নিজের সাফল্য বলে প্রাইজ আনছেন মুখমন্ত্রী বলে অভিযোগ করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top