নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২ রা এপ্রিল :এবার মমতা ব্যানার্জিকে জোকার বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। আজ গড়বেতাতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে এসে এভাবাই আক্রমণ করেন মুকুল।
লোকসভা নির্বাচনের আগে বিজেপির এক দলীয় সভায় যোগ দিতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় এসে আজ মমতা ব্যানার্জিকে জোকার বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায় l বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মমতা ব্যানার্জি ইউনাইটেড ফ্রন্ট এর স্বপ্ন দেখছেন, এই কিছুদিন আগে ব্রিগেডে একটা সার্কাস হলো, সেখানে কারা উপস্থিত ছিলেন চন্দ্রবাবু নাইডু, গোলাম নবী আজাদ, মমতা ব্যানার্জি ও কংগ্রেসের প্রতিনিধি মমতা ব্যানার্জি বিশাখাপত্তনমের চন্দ্রবাবু সমর্থনে সভা করতে গেলেন l সেখানে চন্দ্রবাবু নাইডুর দল এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়ছে l
মমতা ব্যানার্জি বলছেন ইউনাইটেড ফ্রন্ট গঠন করবেন l এই সার্কাস পার্টিতে সবাই বলছেন আমি প্রধানমন্ত্রী হব। মমতা ব্যানার্জি বলেছেন , চন্দ্রবাবু নাইডু , স্ট্যালিন , দেব গৌড়া, কেজরিওয়াল বলছেন আমি প্রধানমন্ত্রী হব। ফলে এটা কি হবে সার্কাস? আর সার্কাসের জোকার লাগে সেই জোকার খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা জোকার খুঁজে পেয়েছেন, মমতা ব্যানার্জিকে l বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন গড়বেতাই তৃণমূলে কেউ থাকবে না গড়বেতা টা তৃণমূল শূন্য হবে l তিনি নিজেকে উপমা দিয়ে বলেন আমরা পাপের প্রায়শ্চিত্ত করছি l আপনারা চোর তাড়িয়ে ডাকাত এনেছেন l সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্যে ৩০ টি আসন পাবে বিজেপি l রাজ্যের শাসক দল নিশ্চিত পরাজয় জেনে বিভিন্ন জায়গায় গন্ডগোল পাকিয়ে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে ল এদিন বেশ কিছু তৃণমূল কর্মী এই সভা থেকে বিজেপিতে যোগ দেন।


















