উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার চুরি কিনারা করল জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ি পুলিশ

উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার চুরি কিনারা করল জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ি পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জামুরিয়া ,৩ রা এপ্রিল :উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার চুরি কিনারা করল জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ি পুলিশ। গরমে স্বস্তি স্থানীয়দের। জামুড়িয়ার পাথরচুড় গ্রাম থেকে সমীর মন্ডল বয়স 22 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন্দা ফাঁড়ির পুলিশ ।পুলিশ সূত্রে খবর কয়েক মাস ধরে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রকল্পের উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যালুমিনিয়াম বিদ্যুতের তার চুরি হয়ে যাচ্ছিল ।এর ফলে প্রায় লোডশেডিংয়ের সমস্যায় পড়ে স্থানীয়রা ।বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল পুলিশ সমীর মন্ডল নামে অভিযুক্তকে আটক করে ।ধৃতকে জেরা করে আরো দুজনের নাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার তার উদ্ধার করেছে পুলিশ ।পুলিশ সূত্রে খবর এই গ্রুপটি বিভিন্ন এলাকায় চুরি কাজ করতো ।আরো দুজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top