চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে আরও এক গ্রেফতার, উত্তরপ্রদেশ থেকে নবীনকে পাকড়াও সিবিআইয়ের

চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে আরও এক গ্রেফতার, উত্তরপ্রদেশ থেকে নবীনকে পাকড়াও সিবিআইয়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – Central Bureau of Investigation-এর তদন্তে ফের বড় সাফল্য। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র আপ্ত সহায়ক Chandranath Rath খুনকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে নবীন নামে এক ব্যক্তিকে পাকড়াও করেছে সিবিআই। ধৃত রাজকুমার সিংকে জিজ্ঞাসাবাদ করেই নবীনের খোঁজ পান তদন্তকারীরা।
কয়েকদিন আগেই দিল্লি থেকে Rajkumar Singh নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্তকারীদের দাবি, তাকে জেরা করেই উঠে আসে নবীনের নাম। এরপর উত্তরপ্রদেশের বালিয়ার ফেফনা থানা এলাকার থামহানপুরায় অভিযান চালিয়ে নবীনকে গ্রেফতার করা হয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত নবীন সিংয়ের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, চন্দ্রনাথ রথকে খুন করতে ওই অস্ত্রই ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যেই সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই খুনের ঘটনার সঙ্গে অস্ত্রটির সরাসরি যোগ রয়েছে কি না, তা স্পষ্ট হবে।
এর আগে এই খুনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে West Bengal Police-এর বিশেষ তদন্তকারী দল রাজ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। পরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
তদন্ত যত এগোচ্ছে, ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলে দাবি তদন্তকারীদের। ধৃতদের জেরা করে ইতিমধ্যেই বিপুল অঙ্কের টাকার লেনদেন, সুপারি কিলিংয়ের ছক এবং আন্তঃরাজ্য যোগের তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
চন্দ্রনাথ রথ ছিলেন শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। মধ্যমগ্রামে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। তদন্তে উঠে এসেছে, এই খুনের জন্য ভিনরাজ্য থেকে শার্প শুটার আনা হয়েছিল। ইতিমধ্যেই দিল্লি, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এবার ধৃতদের জেরা করে এই খুনের মূল চক্রী বা মাস্টারমাইন্ডের খোঁজে তৎপর সিবিআই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top