মুখ্যমন্ত্রীর উদ্যোগে নন্দনে বিশ্বকাপ ফাইনাল, বড় পর্দায় খেলা দেখবে বাংলা

মুখ্যমন্ত্রীর উদ্যোগে নন্দনে বিশ্বকাপ ফাইনাল, বড় পর্দায় খেলা দেখবে বাংলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে এবার অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রথমবারের মতো নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে থাকবেন একাধিক ক্রীড়াপ্রেমী মন্ত্রী, বিশিষ্ট আমলা এবং বিশেষ অতিথিরাও।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েক দিন ধরেই এই আয়োজনের প্রস্তুতি চলছে। সরকারি আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা প্রযুক্তিগত বিষয় খতিয়ে দেখে সম্প্রচারের সমস্ত পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছেন। শুক্রবারও এই বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে বলে জানা গেছে।

শুধু কলকাতায় নয়, রাজ্যের প্রতিটি জেলাতেও ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। এই আয়োজনের জন্য প্রতিটি জেলা প্রশাসনকে এক লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

বিশ্বকাপ ফাইনালের আবহকে আরও উৎসবমুখর করে তুলতে নন্দন, রবীন্দ্রসদন এবং অ্যাকাডেমি চত্বরে বিশেষ সাজসজ্জার পরিকল্পনা করা হয়েছে। থাকবে দুই দলের জাতীয় পতাকা, জার্সি, মুখে রঙ করার ব্যবস্থা-সহ নানা আকর্ষণ। পাশাপাশি দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশকে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আয়োজকদের আশা, বড় পর্দায় হাজার হাজার ফুটবলপ্রেমীর একসঙ্গে খেলা দেখা, গোলের উল্লাস, সমর্থকদের আবেগ এবং উৎসবের পরিবেশ কলকাতাকে এক রাতের জন্য যেন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের আবহ এনে দেবে। ক্রীড়ামহলের মতে, এই উদ্যোগ বাংলার ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সূত্রের খবর, ফাইনালের রাতে কয়েকজন প্রাক্তন ও বর্তমান ফুটবলার এবং বিশিষ্ট সেলিব্রিটিরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top