প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন বিল নিয়ে সংসদে আলোচনা আজ থেকে, স্পিকারের উদ্যোগে কাটল অচলাবস্থা

প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন বিল নিয়ে সংসদে আলোচনা আজ থেকে, স্পিকারের উদ্যোগে কাটল অচলাবস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ- প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় জালিয়াতি রোধে আনা ‘পাবলিক একজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটল সংসদে। লোকসভার স্পিকার ওম বিড়লার উদ্যোগ ও মধ্যস্থতায় সমস্ত রাজনৈতিক দল মঙ্গলবার থেকে বিলটি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। কোটি কোটি পরীক্ষার্থী ও তরুণ-তরুণীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিরোধীদের বিক্ষোভ ও স্লোগানের মধ্যেই লোকসভায় বিলটি পেশ করেন প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে সামনে রেখে স্পিকার ওম বিড়লা বলেন, শুধুমাত্র হট্টগোল বা স্লোগান দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের স্বার্থে সব রাজনৈতিক দলেরই আলোচনায় অংশ নেওয়া উচিত। তিনি আরও জানান, বিরোধীদের গঠনমূলক পরামর্শও সরকার বিবেচনা করে বিলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে।

সংসদের নিয়ম মেনেই বিল পেশের আগে বিরোধী শিবিরের প্রবীণ সাংসদ সৌগত রায়, মণীশ তিওয়ারি এবং এন কে প্রেমচন্দ্রনকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তাঁরা সেই সময় বক্তব্য না রাখায় জিতেন্দ্র সিং বিলটি উপস্থাপন করেন। পরে দিনের অধিবেশন মুলতুবি করা হয়। মঙ্গলবার থেকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top