পরিযায়ী শ্রমিক কমাতে ১২৫ দিনের কর্মসংস্থানে জোর, নতুন বার্তা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

পরিযায়ী শ্রমিক কমাতে ১২৫ দিনের কর্মসংস্থানে জোর, নতুন বার্তা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – গ্রামবাংলা থেকে কাজের সন্ধানে ভিনরাজ্যে শ্রমিকদের চলে যাওয়ার প্রবণতা কমাতে নতুন উদ্যোগের কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। স্থানীয় স্তরেই কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে মানুষের জীবিকা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। সেই উদ্দেশ্যেই ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পকে আরও শক্তিশালী করার উপর জোর দেওয়া হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে এক প্রশাসনিক বৈঠক শেষে মন্ত্রী বলেন, প্রতি বছর ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ জীবিকা হারিয়ে বাধ্য হয়ে অন্য রাজ্যে কাজের খোঁজে পাড়ি দেন। এই পরিস্থিতি বদলাতেই স্থানীয় স্তরে কর্মসংস্থান তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

মন্ত্রী আরও জানান, শুধু কাজের সুযোগ বাড়ানো নয়, ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে মজুরির পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। তাঁর দাবি, স্থানীয়ভাবে আয়ের সুযোগ বাড়লে বহু মানুষকে আর জীবিকার জন্য ভিনরাজ্যে যেতে হবে না। এর ফলে গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

দিলীপ ঘোষ জানান, গ্রামীণ কর্মসংস্থান আরও সুসংহত করতে সরকার ধাপে ধাপে নতুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড চালুর কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top