টানা বৃষ্টিতে নাজেহাল বাংলা, বৃহস্পতিবার আরও ভারী বর্ষণের পূর্বাভাস

টানা বৃষ্টিতে নাজেহাল বাংলা, বৃহস্পতিবার আরও ভারী বর্ষণের পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে ভারী বর্ষণের জেরে একাধিক রাস্তায় ধস নেমেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ভোর থেকেই কলকাতাসহ বিস্তীর্ণ এলাকায় ঘন কালো মেঘে কার্যত অন্ধকার নেমে আসে। টানা বর্ষণে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতেও একই চিত্র দেখা গিয়েছে। কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোথাও কোথাও একদিনেই প্রায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও দুর্যোগ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং সকলকে সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে দিল্লি, লখনউ, পাটনা হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবেই পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top