পুজোর আগেই খুলতে পারে ‘যুবশক্তি ভরসা কার্ড’ পোর্টাল, মাসে মিলতে পারে ২,০০০-৩,০০০ টাকা

পুজোর আগেই খুলতে পারে ‘যুবশক্তি ভরসা কার্ড’ পোর্টাল, মাসে মিলতে পারে ২,০০০-৩,০০০ টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ক্ষমতায় আসার পর প্রথম রাজ্য বাজেটেই বিজেপি সরকার ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের ঘোষণা করেছে। পূর্ববর্তী সরকারের যুবসাথী প্রকল্পের আদলে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পর থেকেই কবে আবেদন শুরু হবে এবং কবে থেকে ভাতা মিলবে, তা নিয়ে আগ্রহ বাড়ছে চাকরিপ্রার্থীদের মধ্যে।

সূত্রের খবর, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের জন্য অনলাইন পোর্টাল চালু হতে পারে। রাজ্য বাজেটেও পুজোর সময়ের মধ্যেই প্রকল্পটি চালুর কথা উল্লেখ করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় স্নাতক বেকার যুবক-যুবতীরা মাসে ৩,০০০ টাকা এবং ন্যূনতম মাধ্যমিক পাশ হলেও স্নাতক নন, এমন যোগ্য আবেদনকারীরা মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। অর্থাৎ গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েট বেকারদের জন্য আলাদা ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের যোগ্যতা যাচাই করতে বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হতে পারে। যুবকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নির্ধারিত শর্ত পূরণকারী আবেদনকারীদেরই প্রকল্পের সুবিধা দেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top