কৃষকবন্ধুর টাকা নিয়ে বড় আপডেট, অযোগ্যদের বাদ দিতে জোরকদমে চলছে নথি যাচাই

কৃষকবন্ধুর টাকা নিয়ে বড় আপডেট, অযোগ্যদের বাদ দিতে জোরকদমে চলছে নথি যাচাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: কৃষকদের আর্থিক সহায়তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। তার মধ্যে অন্যতম কৃষকবন্ধু ও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তবে অগস্টের শেষ সময়েও বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছয়নি। সূত্রের খবর, ভুয়ো ও অযোগ্য নাম বাদ দিতে বর্তমানে সুবিধাভোগীদের তালিকা জোরকদমে যাচাই করা হচ্ছে।

আগের তালিকা পর্যালোচনা করতে গিয়ে প্রশাসনের নজরে এসেছে একাধিক গরমিল। যোগ্যতা না থাকা সত্ত্বেও বেশ কিছু আবেদনকারী নিয়মিত সরকারি সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি নথিপত্রেও বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়েছে।

এই পরিস্থিতিতে অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত যোগ্য কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে নথি যাচাইয়ের কাজ চলছে। প্রশাসনিক যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বকেয়া টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন।

s

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top