কালীঘাট মন্দিরের দেবীর গয়না কোথায়? ১৯৮০ সাল থেকে লকারের চাবির খোঁজ নেই, আদালতের দ্বারস্থ সাবর্ণ রায়চৌধুরী পরিবার!

কালীঘাট মন্দিরের দেবীর গয়না কোথায়? ১৯৮০ সাল থেকে লকারের চাবির খোঁজ নেই, আদালতের দ্বারস্থ সাবর্ণ রায়চৌধুরী পরিবার!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কালীঘাট মন্দিরে দেবীর গয়না ও অন্যান্য মূল্যবান সম্পদ নিয়ে গুরুতর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হল সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি কাউন্সিল। তাঁদের দাবি, প্রায় চার দশক ধরে মন্দিরের ধন-রত্নের সঠিক হিসাব নেই। ১৯৮০ সাল থেকেই দেবীর গয়না ও অন্যান্য মূল্যবান সামগ্রী রাখা লকারের চাবি পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছে প্রাচীন এই জমিদার পরিবার।

দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি কাউন্সিল। জেলা বিচারক পদাধিকার সূত্রে কালীঘাট মন্দির কমিটির চেয়ারম্যান হওয়ায় তাঁর কাছেই বিষয়টি জানানো হয়েছে। পরিবারের অভিযোগ, বছরের পর বছর ধরে দেবীর গয়না এবং মন্দিরের অন্যান্য সম্পত্তির যথাযথ হিসাব রাখা হয়নি।

ফ্যামিলি কাউন্সিলের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরীর দাবি, দেবীর সম্পত্তি ও গয়না সংরক্ষণের জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লকার রয়েছে। কিন্তু সেই লকারের চাবি ১৯৮০ সাল থেকে নিখোঁজ। একই সঙ্গে মন্দিরের সম্পত্তির হিসাব রাখার দায়িত্বে থাকা কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও দীর্ঘদিন ধরে যথাযথ হিসাব হয়নি বলে অভিযোগ। মন্দিরের সম্পত্তি নিয়ে ব্যাপক অনিয়ম চলছে বলেও দাবি তাঁদের। এর ফলে ভক্তদের আস্থায় প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন তিনি।

লকারের চাবি দীর্ঘদিন ধরে না পাওয়া এবং মন্দিরের মূল্যবান সম্পত্তি ক্ষতিগ্রস্ত বা তছরুপ হয়ে থাকতে পারে—এই আশঙ্কা থেকেই দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মন্দিরের সম্পত্তি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি কাউন্সিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top