টাকার বিনিময়ে ডিউটি বদলের অভিযোগ ঘিরে তৎপর মালদহ মেডিকেল কলেজ, ইন্টার্নদের হাজিরায় বাড়ছে নজরদারি

টাকার বিনিময়ে ডিউটি বদলের অভিযোগ ঘিরে তৎপর মালদহ মেডিকেল কলেজ, ইন্টার্নদের হাজিরায় বাড়ছে নজরদারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদহ:

মেডিকেল কলেজে টাকার বিনিময়ে ডিউটি বিক্রির অভিযোগ সামনে আসতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার আবহে সতর্কতামূলক পদক্ষেপ করছে মালদহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইন্টার্ন চিকিৎসকদের ডিউটি রোস্টার ও উপস্থিতির উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি, উপযুক্ত কারণ ছাড়া ডিউটি বদল করা যাবে না বলে বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হচ্ছে। হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থায় আরও কড়াকড়ি করারও পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার নিউজ ১৮ বাংলাকে এমনটাই জানিয়েছেন মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা অ্যাডভাইজরি অনুযায়ী ইন্টার্ন চিকিৎসকদের ডিউটি রোস্টার কার্যকর করা হয়েছে। সেই রোস্টার মেনে চিকিৎসকেরা ডিউটি করছেন কি না, তা নিশ্চিত করতে বিভাগীয় প্রধানদের বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে।

বায়োমেট্রিক হাজিরা নিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি

মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জারি করা অ্যাডভাইজরি অনুযায়ী ইন্টার্ন চিকিৎসকদের ডিউটি রোস্টার কার্যকর করা হয়েছে। তাঁদের উপস্থিতির নথি রাখার নির্দেশ বিভাগীয় প্রধানদের দিয়েছি। ইন্টার্নদের বায়োমেট্রিক হাজিরার জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করব। পাশাপাশি, বিভাগীয় প্রধানদের ডিউটি রোস্টারের উপর নজর রাখতে বলেছি, যাতে ইন্টার্ন চিকিৎসকেরা সেই অনুযায়ী ডিউটি করেন।”

কর্তৃপক্ষের এই পদক্ষেপের মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের উপস্থিতি ও ডিউটি বণ্টনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা এবং নিয়মানুবর্তিতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। টাকার বিনিময়ে ডিউটি বদলের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যেই মালদহ মেডিকেল কলেজের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top