SIR ট্রাইব্যুনালে লগইন জট কাটাতে প্যান কার্ডের অনুমতি, বিচারকদের আপত্তি মেনে সিদ্ধান্ত কমিশনের

SIR ট্রাইব্যুনালে লগইন জট কাটাতে প্যান কার্ডের অনুমতি, বিচারকদের আপত্তি মেনে সিদ্ধান্ত কমিশনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল পরিচালনা নিয়ে জটিলতা অব্যাহত। তবে বিচারকদের আপত্তির পর অবশেষে লগইন সংক্রান্ত সমস্যার সমাধানে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। আধার কার্ডের পরিবর্তে প্যান কার্ড ব্যবহার করে পোর্টালে লগইন করার অনুমতি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সরকারি পরিচয়পত্রের পাশাপাশি প্যান কার্ড ব্যবহার করেও লগইন করতে পারবেন ট্রাইব্যুনালের কাজে নিযুক্ত বিচারকরা।

প্রাথমিকভাবে ট্রাইব্যুনালে কাজের দায়িত্বে থাকা বিচারকদের আধার কার্ড ব্যবহার করে পোর্টালে লগইন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এই নির্দেশে আপত্তি জানান বিচারকরা। গত ২৪ সেপ্টেম্বর বিষয়টি জানিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিলেন তাঁরা।

জানা গিয়েছে, ওই চিঠি দেওয়ার পর থেকে বিচারকরা পোর্টালে লগইন করেননি। অনলাইন ব্যবস্থার পরিবর্তে অফলাইনেই কাজ চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। এবার সেই আপত্তির কথা বিবেচনা করে সিইও দপ্তরের তরফে জানানো হয়েছে, আধার কার্ডের পরিবর্তে প্যান কার্ড দিয়েই পোর্টালে লগইন করতে হবে। ফলে ট্রাইব্যুনালের কাজের ক্ষেত্রে তৈরি হওয়া লগইন সংক্রান্ত জট কিছুটা কাটবে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top