গণতন্ত্র বাঁচাও যাত্রার পর আচমকাই শিলিগুড়ি পুরনিগমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আধিকারিকদের সঙ্গে বৈঠক

গণতন্ত্র বাঁচাও যাত্রার পর আচমকাই শিলিগুড়ি পুরনিগমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আধিকারিকদের সঙ্গে বৈঠক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



শিলিগুড়ি: গণতন্ত্র বাঁচাও যাত্রায় অংশ নেওয়ার পর আচমকাই শিলিগুড়ি পুরনিগমে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরকন্যায় একাধিক প্রশাসনিক বৈঠক সেরে তিনি বাঘাযতীন পার্কে গণতন্ত্র বাঁচাও যাত্রায় যোগ দেন। সেখান থেকে মিছিল এয়ারভিউ মোড়ে পৌঁছলে সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়েই পুরনিগমে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।

অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে পুর পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পরই সরাসরি পুরনিগমে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে প্রায় আধঘণ্টা ধরে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন পুর কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটর, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ অন্যান্য পুর আধিকারিকরা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যা তা অবস্থা করে দেওয়া হয়েছে। সবকিছু ঠিক করতে সময় লাগবে। কলকাতা ও হাওড়ার পর শিলিগুড়ি পুরনিগম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ নানা ধরনের অভিযোগ জানাচ্ছেন। সেই কারণেই বিষয়গুলি খতিয়ে দেখতে এসেছি।”

পুর পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক পুরনিগম পরিদর্শন ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top