নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৫ ই মে :উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে দীঘায় নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠল খুড়তুতো জামাই বাবুর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার দক্ষিণ গৌরীপুরের মণ্ডল পাড়ায়। এই নিয়ে এলাকাই চাঞ্চল্য ছড়িয়েছে। , নির্যাতিতা ছাত্রী সহ পরিবারের লোকজন বিষ্ণুপুর থানার দারস্থ হয়েছে । ঘটনার সূত্রপাত চলতি মাসেরএক তারিখে । খুড়তুতো জামাই বাবু সনাতন মণ্ডল আত্মীয়দের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে দীঘার একটি নাম জাদা হোটেলে নিয়ে গিয়ে ওঠে সেখানে বেশ কিছু বার ছাত্রী টি কে ধর্ষণ করে । গত ৩ তারিখে বেহালা চৌরাস্তার অচৈতন্য অবস্তায় পড়ে থাকতে দেখা যায়। সাধারণ মানুষ সহযোগিতা চোখে মুখে জল দিয়ে ঞ্জান ফিরতে বাড়ির ঠিকানা বলায় বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন গিয়ে উদ্ধার করে বিদ্যাসাগর হসপিটালে ভর্তি করে। এতদিন পরিবারের লোকের কাছে মুখ না খুললেও আজ মেয়ে টি পরিবারের লোকজনদের কাছে সমস্ত কথা খুলে বলে । মেডিক্যাল হতে সমস্ত কিছু ধরা পড়ে। আজ বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।খুড়তুতো জামাই বাবুর বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। সনাতন পেশায় পান চাষী বয়স ৩২ দুই ছেলের বাবা । পুলিশ সনাতন মন্ডলের খোঁজ আরম্ভ করেছে।
শ্যালিকাকে দীঘায় নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে
শ্যালিকাকে দীঘায় নিয়ে গিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















