নিজস্ব সংবাদদাতা,বক্সিরহাট,৫ ই মে :ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলার নাম পূর্ণময়ী বর্মন(৫৫)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার ভান্ডি জেলাস এলাকায়। ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে ক্ষেতের কাজে গিয়েছিলেন পূর্ণময়ী বর্মন। সেই সময় কোনোভাবে বিদ্যুৎের তার লাগে তাঁর গায়ে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে পূর্ণময়ীদেবী বিদ্যুত্স্পৃষ্ট হলেন তা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ।
ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক মহিলার
ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক মহিলার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















