সিপিআইএমের একটি দলীয় কার্যালয় থেকে চারটি বোমা উদ্ধার

সিপিআইএমের একটি দলীয় কার্যালয় থেকে চারটি বোমা উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া,৫ ই মে :নদীয়ার কল‍্যাণী থানার গয়েশপুরের গোলবাজারে সিপিআইএমের একটি দলীয় কার্যালয় থেকে পুলিশ একটু আগে চারটি বোমা উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একটু আগে অভিযান চালায়। উদ্ধার হয় বোমা। এদিকে গত রাতে গয়েশপুর এলাকায় সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস উভয় পক্ষেরই বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। যদিও দু’পক্ষই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top