
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২৯ শে মে :মুরগী চুরি অপবাদ দিয়ে বেধড়ক মারধোর যুবককে, বাবা মা বাচাতে আসলে বাবার মাথায় লোহার রড দিয়ে মাথায় মারে। মা ঠেকাতে আসলে মার শ্লীলতাহানির চেষ্টা স্থানীয় দুষ্কৃতি যুবকদের বিরুদ্ধে। ক্যানিং থানার এক নম্বর দিঘীর পাড় অঞ্চলের দুই নম্বর কড়াকাটি অঞ্চলের ঘটনা। স্থানীয় কয়েক জন যুবকের সাথে দীর্ঘদিন ধরে মেলা মেশা করে স্বপন রায়ের ছেলে প্রহ্লাদ রায়।স্থানীয় যুবকরা নানাধরণের নেশা ভান করে বলে স্বপন রায়ে ছেলে প্রহ্লাদ রায় মেলামেশা বন্ধ করে দেয়।তাই নিয়ে স্থানীয় কিছু যুবক পঙকজ মন্ডল, রাজু মন্ডল ও শুভংকর নস্কর প্রহ্লাদের নামে মুরগী চোরের অপবাদ দেয় তাই নিয়ে প্রহ্লাদ প্রতিবাদ করলে তাকে মারধোর করে। বাবা স্বপন রায় বাচাতে আসলে তাকে লোহার রড দিয়ে মাথায় মারে মা সবিতা রায় ঠেকাতে আসলে তাকে মারধর করে এমনকি তার ব্লাউজ ছিড়ে দেয়।আশংকাজনক অবস্থায় স্বপন রায় কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবার। তার এখন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।



















