
কলকাতা : ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার এক বাংলাদেশী মহিলা। নাম রিতা খাতুন। মঙ্গলবার সকাল দোহা থেকে কলকাতা হয়ে বাংলাদেশ যাচ্ছিল সেই মহিলা। সেই সময়ে অভিবাসন দপ্তরের আধিকারিক এর সন্দেহ হাওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, 2009 সালে বাংলাদেশ থেকে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর দিল্লিতে তিনি চাকরি করেন কিছুদিন। চাকরি করার পর তিনি মুম্বাই চলে যান এবং সেখানে এক মুম্বাই নিবাসীকে বিয়ে করে মুম্বাই থেকে সমস্ত ভারতীয় ডকুমেন্ট তৈরি করেন তিনি। এরপর তিনি দোহা চলে যান বাংলাদেশে ফেরার সময় অভিবাসন দফতরের সন্দেহ হওয়ায় কলকাতা বিমানবন্দরে এই মহিলাকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করে এনএস সিবিআই থানার হাতে তুলে দেয় অভিবাসন দপ্তরের আধিকারিক এনএস সিবিআই থানা সূত্রে খবর। রিতা খাতুন নামে এই মহিলাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে পুলিশ নিজের হেফাজতের আবেদন জানাবে।


















