দুধ খাচ্ছেন শিবের বাহন নন্দী, শোরগোল বীরভূমের বোলপুরে

দুধ খাচ্ছেন শিবের বাহন নন্দী, শোরগোল বীরভূমের বোলপুরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩১ শে জুলাই :দুধ খাচ্ছেন শিবের বাহন নন্দী, শোরগোল বীরভূমের বোলপুরে
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মিরাক্কেল, শিবের বাহন নন্দী দুধ খাচ্ছেন! ঘটনার কথা কানাকানি হতেই পাড়া প্রতিবেশীদের ঢল পড়ে যায় মন্দির চত্বরে। ঘটনা নিয়ে স্থানীয়দের নানান মত।

ঘটনাটি বীরভুমের বোলপুর থানার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের হাটতলা রামসাগর পশ্চিম পাড়ার। সেখানে একটি কালী মন্দির ও একটি শিব মন্দির পাশাপাশি রয়েছে। বুধবার সকালে শিব মন্দিরে শিবের বাহন নন্দী চামচ থেকে দুধ টেনে খাওয়ার ঘটনা চোখে পড়ে স্থানীয়দের। তারপরই মন্দির চত্বরে ভিড় জমাতে থাকেন ভক্তরা, পাশাপাশি তারা দুধ ও জল খায় যাচ্ছেন নন্দীকে। স্থানীয়দের অনেকেই এই ঘটনাকে দাবি করছেন শ্রাবণ মাসে ভগবান শিবের মহিমা বলে।

স্থানীয় বাসিন্দা অঞ্জলি দে জানান, “আজ হঠাৎ করে এই ঘটনা দেখলাম এবং এই ঘটনা এই প্রথম দেখলাম। দুধ গঙ্গাজল দুটোই খাচ্ছে। কিন্তু কেন খাচ্ছে তা জানি না।”

সায়ন্তনী দে নামে এক স্কুল পড়ুয়া বলেই দেন, “আমি নিজে হাতে দুধ খাওয়ালাম দেখতে পেলাম খেয়ে নিচ্ছেন।”

তবে এমন ঘটনা এরাজ্যে বা এদেশে প্রথম নয়, এর আগেও আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি শিবের জল খাওয়া, অথবা শিব মন্দিরের কান পাতলে শুনতে পাওয়া যাওয়া ওম নমঃ শিবায় ইত্যাদি। সেসব অনেক রহস্যই বিজ্ঞানের কাছে পড়েছে ধরা, আবার কোন কোন রহস্য এখনো ভেদ হয়নি। আর বোলপুরের এমন ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের সাথেও করা হয় আলোচনা।

তারা জানান, “শিবের বাহন নন্দীর দুধ টেনে নেওয়ার ঘটনা কোন রাসায়নিক বিক্রিয়ার ফলে ঘটছে। তার ফলেই ওই মূর্তিটি শুধু দুধ নয়, তরল জাতীয় উপাদান টেনে নিচ্ছে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top