রাষ্ট্রপতি পদে আগেই বসেছেন, আজ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পাচ্ছেন সর্বশ্রদ্ধেয় এই মানুষটি। বৃহস্পতিবার দেশের ১৩ তম রাষ্ট্রপতি প্রণববাবুর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেবেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একসঙ্গে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার তুলে দেওয়া হবে বিখ্যাত গায়ক ও সুরকার প্রয়াত ভূপেন হাজারিকা আর প্রয়াত সমাজসেবী নানাজি দেশমুখের পরিবারের হাতে।




















