
মস্কো : বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যে একপাল শঙ্খচিলের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ে বিমানের ইঞ্জিন।ওই পরিস্থিতিতে বিমানবন্দর পর্যন্ত ফিরে যাওয়ার উপায় নেই! তাই বাধ্য হয়েই কাছের একটি ভুট্টা ক্ষেতেই বিমান নামানোর সিদ্ধান্ত নেন চালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মস্কোর ঝুকভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরে। এই পরিস্থিতিতে বিমানচালকের উপস্থিত বুদ্ধি আর দক্ষতায় প্রাণে বাঁচলেন সকলেই!



















