
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১৫ই আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি স্কুল,কলেজ ,অফিসে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হলেও এক ভিন্ন চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদের সাগরদিঘী থানার পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে l আজ স্বাধীনতা দিবসে কোনও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এবং অফিসের আধিকারিক থেকে কর্মীরা সকলেই আজ অফিস বন্ধ রেখেই ছুটি হিসেবেই কাটালেন দিনটি ।




















