নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১৬ই আগস্ট :সুতি থানার সুজনীপাড়া থেকে আমুয়া বাড়ি যাবার পথে একটি লাদেন ভ্যানের সাথে লরির ধাক্কায় মৃত্যু হল মিরা দাস নামে এক মহিলার স্থানীয় সূত্রের খবর তারা স্বপরিবারে একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে আমুয়া বাড়ি ফিরছিলো আর সেই সময় মালদার দিক থেকে আসা একটি লরির ধাক্কা মারে l জানা যায় লাদেন ভ্যানটি উল্টো দিকে যাচ্ছিলো যার জন্যই এই দুর্ঘটনাটি ঘটে l ঘটনায় আহত হয়েছে ৫ -৬ জন



















