বাসের ভাড়া নিয়ে বচসা ,পুলিশ গেলে পুলিশের নাক ফাটিয়ে দিলো দুই ভাই

বাসের ভাড়া নিয়ে বচসা ,পুলিশ গেলে পুলিশের নাক ফাটিয়ে দিলো দুই ভাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১৬ই আগস্ট :বাসের ভাড়া নিয়ে বচসা ,পুলিশ গেলে পুলিশের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ।অভিযুক্ত দুই যুবককে আটক করেছে বিধান নগর উত্তর থানার পুলিশ।পুলিশ অফিসার বিধান নগর উত্তর থানার এক এএসআই ।

পুলিশ সূত্রে খবর কসবার বাসিন্দা দুই যুবক অরিজিৎ গুপ্তা ও সুরজিৎ গুপ্তা করুনাময়ীতে আসে সেখানে বাসের ভাড়া নিয়ে কনট্যাক্টর এর সাথে ঝামেলা শুরু হয়।পুলিশ কে ডাকলে পুলিশ গেলে পুলিশের সাথেও বচসা শুরু করে।পুলিশকে গালাগালি করা হয় বলে পুলিশ সূত্রে খবর ।এর পর ধাক্কাধাক্কি থেকে শুরু করে আচমকা এক পুলিশকে মেরে নাক ফাটিয়ে দেয় ।

সঙ্গে সঙ্গে দুই যুবককে আটক করে উত্তর থানায় নিয়ে আসে পুলিশ।
অভিযুক্ত দুই ভাই ।একজন অরিজিৎ গুপ্তা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ও আর একজন সুরজিৎ গুপ্তা তাজবেঙ্গল এ কাজ করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top