মশার উপদ্রব কমাতে কোন গাছ লাগাবেন বাগানে?

মশার উপদ্রব কমাতে কোন গাছ লাগাবেন বাগানে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

তুলসি

ভেষজ গুণ ছাড়াও মশা মাছি দূরে রাখতে তুলসি পাতা খুব কার্যকর। গন্ধের জন্য তুলসি গাছের আশেপাশে মশা সচরাচর আসে না।

লেবু গাছ

‘লেবুর গন্ধে ঘুম আসেনা, তাই তো জেগে রই’… এটা কিন্তু শুধু আমাদের ক্ষেত্রে। মশা কিন্তু লেবু পাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না।

সিট্রোনেলা

বাড়ি ঘর মুছতে এই ফ্লেভার ব্যবহার করা হয় প্রায়শই। আমরা ঘরের বাইরে যে মোম দিই, সেখানেও এই সিট্রোনেলা ব্যবহার করা হয়। আপনার বাড়ির বাগানে এই গাছ লাগালে খুবই উপকার পাবেন। মশা ছাড়াও এটা কীটনাশকের কাজ করে।

ল্যাভেন্ডার

এত মিস্টি একটা ফুল, অথচ কখনও দেখবেন না, এই ফুলের ধারে কাছে মশা এসেছে।

গাঁদা

বাড়ির বাগানে, বারান্দায়, জানলায় গাঁদা গাছ রাখলেও মশা মাছি আসেপাশে আসে না।

রসুন

রসুনের গন্ধ কিন্তু মানুষের আর মশার সমান ঝাঁঝালো লাগে। রসুনের গন্ধ রয়েছে এমন, কিছুতেই মশার মন নেই। তাই আপনি যদি বেশি রসুন খান, আপনার রক্তে রসুনের স্বাদ হয়ে যাবে। ব্যাস! মশা আর আপনার কাছেও ঘেঁষবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top