শেষ ষোলোর লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বেইওয়ান ঝ্যাং’কে হারিয়ে বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে পৌঁছলেন দেশের তারকা শাটলার পিভি সিন্ধু। সেইসঙ্গে ইতিহাস গড়লেন ভারতীয় শাটলার।

প্রথম মহিলা শাটলার হিসেবে কেরিয়ারের প্রথম ছ’টি বিডব্লুএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটিতেই অন্তত কোয়ার্টারের যোগ্যতা অর্জন করলেন হায়দরাবাদি সিন্ধু।


















