
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৪ শে আগস্ট :ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে একেই সর্বস্বান্ত, তারপর আবার গোদের উপর বিষফোঁড়া মাঝরাতে চোরের হানা। রাতের অন্ধকারে চোরের দল তার বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয়।ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট ব্লকের ১ নম্বর ওয়ার্ডের রেলপাড়ের লোক পাড়ায়। ওই এলাকার বাসিন্দা প্রেম প্রকাশ বারি একজন ক্যান্সার আক্রান্ত রোগী। তার বাড়িতেই হানা দেয় চোরের দল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দিন বাড়িতে কেউ ছিলেন না l ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য ওই ব্যক্তি বাড়ি তালাবন্ধ করে সপরিবারে দক্ষিণ ভারতের ভেলোর গিয়েছিলেন চিকিৎসার জন্য। গতকাল রাতে তারা সেখান থেকে বাড়ি ফিরলে চুরির ঘটনা নজরে আসে।পরিবারের দাবি চুরির ঘটনায়, দুটি আলমারি থেকে চুরি গিয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা, সাড়ে তিন ভরি সোনা এবং বেশ কিছু চাঁদির গহনা।
চুরির ঘটনা নজরে আসতেই খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বাড়িতে কারো না থাকার সুযোগকে কাজে লাগিয়ে পাঁচিল টপকে বাড়ির ভিতর ঢুকেছিল দুষ্কৃতীরা। তারপর দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে আলমারি খুলে টাকা ও গহনা চুরি করে চম্পট দেয়।শোধ করেনি।



















