বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কাউন্সিলরকে গুলি করে খুন

বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কাউন্সিলরকে গুলি করে খুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৫ শে আগস্ট : বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে টিএমসি কাউন্সিলরকে গুলি করে পালালো দুষ্কৃতীরা ।ঘটনাটি ঘটেছে কুলটি থানার মনবেড়িয়া গ্রামে l পুরনো শত্রুতার জেরে খুন হতে হয় মনে করেন স্থানীয়রা। গত ৪ বছর আগে এই ধরনের ঘটনা ঘটেছিল খালিদ কে মারার জন্যে । আসানসোলের বরাকর ৬৬ নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর খালিদ খান।

জানাযায় , গত শনিবার রাতে কুলটি থানার মনবেড়িয়া গ্রামে নিজের বাড়ির কাছে পায়চারি করার সময় হঠাৎ তিন দুষ্কৃতী মোটরবাইক করে এসে গুলি মারে। পায়ে গুলি লাগলে খালিদ মাটিতে লুটিয়ে পড়ে এবং আবার ও তাকে গুলি করে দুষ্কৃতীরা। গুলির শব্দ এলাকায় চিৎকার চেঁচামেচি শুরু হতে পালিয়ে যায় তারা।

আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে খালিদ কে মৃত বলে ঘোষণা করা হয়। খালিদের উপর হামলা এর আগেও হয়েছিল । পুরনো শত্রুতার জেরে খুন মনে করছে স্থানীয়রা । এর জেরে টায়ার জালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top