ফের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা, সঙ্গে হুমকি চিঠি “এটা নমুনা মাত্র “

ফের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমা, সঙ্গে হুমকি চিঠি “এটা নমুনা মাত্র “

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৫ শে আগস্ট : মাত্র ১০ ঘন্টা আগে সিউড়ির ১১ নাম্বার ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় মুখোপাধ্যায়ের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। ওই কাউন্সিলারের স্ত্রীর অভিযোগ, রাতে দুষ্কৃতীরা হামলা চালায় তার বাড়িতে। আর এরই মাঝে আরও চাঞ্চল্যকর ঘটনা, দুপুরবেলায় ওই কাউন্সিলারের বাড়ির সামনে থেকেই ফের উদ্ধার হয় প্যাকেট বন্দি একটি তাজা বোমা, সঙ্গে হুমকি চিঠি ‘এটা নমুনা মাত্র’।

দিনে দুপুরে এমন দুঃসাহসিক ঘটনাকে বা কারা ঘটাচ্ছে তা নিয়ে দ্বন্ধে রয়েছে কাউন্সিলরের পরিবার এবং এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত কাউন্সিলার মৃন্ময় মুখোপাধ্যায় বর্তমানে রয়েছেন কলকাতাতে তাঁর বাবার চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে সিউড়ি পৌরসভার অন্যান্য কাউন্সিলররা পৌঁছান তাঁর বাড়িতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে এবং হুমকি চিঠি নিয়ে যায়।

কাউন্সিলরের স্ত্রী জানান, “এমনিতে কেউ শত্রু আছে বলে আমার জানা নেই, তবে রাজনৈতিক দিক দিয়ে শত্রুতা হয়তো থাকতে পারে। রাতের পর আবার দিনের বেলায় এমন বোমা এবং হুমকি চিঠিতে রীতিমত আতংকে রয়েছি আমরা। আমাদের সাথে সাথে এলাকার প্রতিবেশীরাও আতঙ্কিত, কারণ আমাদের মতো জনপ্রতিনিধিদের বাড়িতে বোমা রেখে গেলে সাধারণ মানুষের কি হবে?”

পুলিশের তরফ থেকে পরিবারকে আশ্বাস দেওয়া হয়, তদন্ত শুরু করে মূল দোষীদের ধরা হবে। এলাকার সাধারণ মানুষদেরও নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে যায় পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top