বিজেপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

বিজেপি নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৭ শে আগস্ট: ভোর রাত্রে বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারের জয়দেব এলাকার সাহাপুর গ্রামে।

সাহাপুর গ্রামের বিজেপি নেতা বাবু সেখ এর বাড়ির পাশেই বিজেপির দলীয় কার্যালয়। বাবু সেখ এর পরিবারের অভিযোগ, গত তিন আগেই গ্রামে অশান্তি করার অভিযোগে ইলামবাজার থানার পুলিশ বাবু সেখ কে গ্রেফতার করে৷ তারপরই গতকাল রাত্রে তার স্ত্রীকে বাড়িতে আগুন লাগিয়ে দেবার হুমকি দেয় স্থানীয় তৃনমূল নেতারা। তারপরই আজ ভোর রাত্রে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বাড়ির পাশে থাকা বিজেপি কার্যালয়েও ভাঙচুর করা হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে৷ ঘটনাস্থলে রয়েছে ইলামবাজার থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top