
নিজস্ব সংবাদদাতা, কলকাতা,২৭ শে আগস্ট : নিউটাউন এনকেডিএ অফিসের পাশে পার্কে প্রাতঃ ভবনে এসে কুকুরের কামড়ে গুরুতর আহত এক মহিলা। তাকে কলকাতার এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহত মহিলার নাম বৃহস্পতি সরদার। বাড়ি নিউটাউন ঢালিপাড়ায়।
প্রতিদিনের মতো আজ সকালে বৃহস্পতি সরদার সকালে নিউটাউন এনকেডিএ ভবনের পাশে পার্কে আসেন প্রাতঃ ভবনে। সেই সময় নিউটাউন মিলেনিয়াম টাওয়ার এর এক মহিলা জার্মান সাফার কুকুর নিয়ে পার্কে আসেন। কুকুরের গলার চেন খুলে দিয়ে বল নিয়ে খেলা করছিলেন কুকুরের মালিক ওই মহিলা। আচমকা বৃহস্পতি সরদারের উপর চড়াও হয় কুকুরটি। পা, গলা, ঘাড়ে কামড় বসায় কুকুরটি। কুকুরের হাত থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করে বৃহস্পতি দেবী। আশপাশের মানুষ ছুটে এসে বাঁচান তাকে। ক্ষত বিক্ষত অবস্থায় বৃহস্পতি সরদারকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই কুকুরটি একাধিক মানুষকে কামড়েছে। নিউটাউন থানা, এনকেডিএ অফিসে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। কুকুরের আতঙ্কে পার্কে আসা ছেড়ে দিয়েছেন স্থানীয়রা। আজকের ঘটনায় বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।


















