
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৭শে আগস্ট: মেদিনীপুর শহরে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কা। ঘটনায় গুরুতর আহত ৬-৭ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুরের কেরানীটোলায়।
জানা যায়, ময়না থেকে ঝাড়গ্রাম গামী একটি যাত্রীবাহী বাস কেরানীটোলা বাস স্টপেজ দাঁড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা সহ বেশ কয়েকজন পথচারিকে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় দুই সাইকেল আরোহী, এক মহিলা ও একটি টোটোতে থাকা ৪ জন।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। ঘটনার পর বাসের চালক পলাতক। তবে বাসটিকে আটক করে স্থানীয় মানুষেরা। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়।



















