
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৩০ শে আগস্ট : বিজেপি করার অপরাধে বিজেপি মহিলা কর্মীকে মারধর ১৪৪ নম্বর ওয়ার্ড এর তৃণমূল কাউন্সিলার শেফালী প্রামানিক বিরুদ্ধে অভিযোগ ,অভিযোগ বিজেপির। গতকাল রাত ৯ টার ১৪৪ ওয়ার্ড এর কাউন্সিলার মারধর করে । কারণ হিসাবে বিজেপি কর্মীদের অভিযোগ যে বিজেপি করার জন্য ৩০ থেকে ৪০ জন তৃণমূল কর্মী কে নিয়ে ১৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালী প্রামানিক বিজেপি কর্মী বিনা মন্ডলের বাড়িতে গিয়ে মারধর করে ইতিমধ্যেই বিজেপি কর্মীরা ঠাকুরপুকুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় দীর্ঘক্ষন এবং বিজেপি কর্মী বিনা মন্ডলকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে আসা হয়েছে ,অভিযোগ জানানো হয়েছে ঠাকুরপুকুর থানাতে l


















