সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ , আহত ২

সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ , আহত ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,হাওড়া,৩০ শে আগস্ট :হাওড়ায় বিজেপির সভা থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের উপর হামলা, গুরুতর আহত অবস্থায় দুই বিজেপি কর্মী হাসপাতালে ভর্তি l
গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে । হাওড়ার আমতা থানার আনুলিয়া এলাকার বাসিন্দা বিজেপি কর্মী পরেশ সিং ও সৌভিক খারা বাড়িতে ফেরার সময় তৃণমূলের গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত হন। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় 3 জন বিজেপি কর্মীকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূলের কিছু লোক বিজেপি করার জন্য আমতার আনুলিয়া এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলা ও মারধর করেছে। এই ঘটনা সম্পর্কে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনও তৃণমূলের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top