
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান ,৩০ শে আগস্ট :আসানসোলের ADM সহ PHE দপ্তর কে সঙ্গে নিয়ে অবৈধ জলের কানেকশন বিকল করার জন্য অভিযানে নামলেন। আসানসোলের কালি পাহাড়ি মোড় লাগোয়া ২ নম্বর জাতীয় সড়কের ধারে। হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ জলের সরবরাহ করতেন তাই শুক্রবার ADM সহ PHE দপ্তরের লোককে নিয়ে অবৈধ কানেকশনের কাটিং করার জন্য অভিযান চালায়।

PHR বক্তব্য দীর্ঘদিন ধরে অবৈধভাবে জল-সরবরাহ করতেন এই হোটেল গুলিতে, তাই আমরা অভিযানে নেমে জলের লাইন কাটিং করার জন্য নামি। এই হোটেল গুলির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । আবারো যদি অবৈধ কানেকশন করে তাহলে গ্রেপ্তার করে করা ব্যবস্থার নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি ।



















