
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩০শে আগস্ট : বিধানসভায় হাজির হন মুকুল রায়। বেশ সহাস্য মুখেই দেখা যায় তাঁকে। সেইসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন,দিলীপ ঘোষের উপর হামলার নিন্দা করেন এবং বলেন, বিজেপি একটা বৃহত্তর রাজনৈতিক দল৷ এখানে অনেকে আসবে, অনেকে যাবে৷ বিজেপি একটা সমুদ্র৷ শুক্রবার দুপুরের বর্ষাকালীন অধিবেশন চলার সময় বিধানসভায় ঢোকেন মুকুল রায়৷ দু’বছর পর বিধানসভায় এসে পুরনো পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলেন তিনি৷ সকলের খোঁজ খবর নেন৷ এরপরই তিনি সোজা চলে যান বিজেপির বিধায়কদের পরিষদীয় দলের ঘরে৷ সেখানে উপস্থিত দলের বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ একদিকে যখন বিধানসভায় এসেছেন মুকুল রায়, ঠিক তখনই অধিবেশন কক্ষে গণপিটুনি বিলের উপর বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তা জানতে পেরেই গণপিটুনি রোখার পক্ষে সওয়াল করেন বিজেপি নেতা৷ গণপিটুনির মতো ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন বলে জানান তিনি৷



















