
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩০শে আগস্ট : ক্লাস চলাকালীন বান্ধবির কথায় হেসে ফেলে ক্লাস সিক্স এর ছাত্রী।আর সেই অপরাধে চর মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।ছাত্রীর নাম কোয়েল রায়।নিউটাউন প্রমোদগড় এর মালির বাগান এলাকার বাসিন্দা।ঘটনা বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগর জে এন মন্ডল ইনস্টিটিউশন স্কুল।অভিযুক্ত শিক্ষকের নাম স্বপন কুমার ঘরামী। বাংলা ব্যাকারণ পরান ওই স্কুলে।যন্ত্রনায় কাতরাচ্ছে ছাত্রী।
ছাত্রীর অভিযোগ গতকাল স্কুলে যাওয়ার পর ক্লাস চলাকালীন কোয়েল পাশে বসে থাকা এক ছাত্রীর কথায় হেসে ফ্যালে ।আর সেই অভিযোগে অভিযুক্ত শিক্ষক ছাত্রীর কানে স্বজোরে বেশ কয়েকটি চর মারে।ছাত্রীর অভিযোগ এর পর এক দিদি মনিকে জানালে বলে ঠিক হয়ে যাবে।বাড়িতে যাওয়ার পর যন্ত্রনায় ছটফট করতে থাকে ।পরিবারের লোক তড়িঘড়ি প্রথমে দমদম মিউনিসিপ্যাল হাসপাতাল ও পরে আর জি কর হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসে।কিন্তু বাড়িতে আনার পরও যন্ত্রনায় ছটফট করে ছাত্রী।বাবার অভিযোগ অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছে।
স্কুল এর প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ ভট্টাচার্য জানান…কাল স্কুল ছুটির পর এরকম একটা অভিযোগ পেয়েছি।অভিভাবক দের আশ্বাস দিয়েছি অভিযোগটি খতিয়ে দেখবো।যদি অভিযোগ সত্যি হয় কমিটির সাথে আলোচনা করে ব্যবস্থা নেব।



















